আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৩য় শ্রণিতে পড়ুয়া শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। জনগণ ধর্ষণ চেষ্টাকারী রজব আলী মোল্যাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (৯ মার্চ) উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ভিকটিম ঘটনার দিন সকাল ৬ টার সময় প্রতিবেশী আঃ সবুর সানার বাড়িতে আরবী পড়তে যায়। আরবী পড়া শেষে সাড়ে ৭টার দিকে ভিকটিম আসামি রজব আলী সরদারের বাড়ির পাশে রাস্তায় পৌঁছালে ওৎপেতে থাকা রজব আলী তাকে রাস্তায় একা পেয়ে ২০ টাকার নোট দেয়ার প্রলোভন দেখিয়ে কোলে তুলে নিয়ে তার বাড়ির মধ্যে নিয়ে যায়।