Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

এখন সময়: বুধবার, ১১ মার্চ , ২০২৬, ১১:১৪:২৬ এম

মাগুরা প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় সদর উপজেলার বেরইল পলিতা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার দুপুরে পরিচালিত অভিযানে মেসার্স জীবন স্টোর নামক প্রতিষ্ঠানকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার না রাখা, অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য পণ্য খোলা রেখে বিক্রয় করা, পণ্যের মোড়কীকরণ আইন বহির্ভূত পণ্য বিক্রয় করা ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মেসার্স মাম্পি ভান্ডারকে জ্বালানি তেলের দাম নির্ধারিত মূল্য থেকে বেশি নেয়ার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মো. রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুর ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)