Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশন নির্বাচন : কারণ দর্শানো নোটিশের জবাব, আজ শুনানী

এখন সময়: বুধবার, ১৮ মার্চ , ২০২৬, ০১:১৯:১৫ পিএম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে ভোটার তালিকার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ করে আদালত। রোববার নির্বাচন কমিশনের নিযুক্ত আইনজীবী নোটিশের জবাব দেন। আজ সোমবার সদর আদালতে এ বিষয়ে শুনানী হবে। আইনজীবী সোহেল শামীম বলেন- যথাযথ নিয়ম মেনে কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়া হয়েছে। আশা করি আদালত এ বিষয়ে সঠিক নির্দেশনা দেবেন। এদিকে, প্রধান নির্বাচন কমিশনার আনিসুজ্জামান পিন্টু জানান-ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হন খন্দকার মুস্তাক আহমেদ। আদালত ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলেন। রোববার আইনজীবীর মাধ্যমে নোটিশের জবাব দেয়া হয়েছে। তিনি আরও বলেন-নিয়ম মেনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। স্থানীয় পত্রিকায় নির্বাচনী তফসিলের বিজ্ঞাপন দেয়া হয়। ঘোষিত তফসিলে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তির নির্ধারিত দিন দেয়া ছিলো। এমনকি আপত্তি ও মিমাংসার দিনও ধার্য করা ছিলো। সে সময় কোনো আপত্তি বা অভিযোগ আসেনি আমার কাছে। এমনকি আদালত নির্বাচন স্থগিত করতে বলেননি। যে কারনে আমি নির্বাচনি কার্যক্রম তফসিল আনুযায়ি পরিচালনা করছি।
এদিকে, আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ছিলো রোববার। বাছাইকৃত মনোনয়নপত্রের উপর আপত্তি ও নিষ্পত্তি আজ ৯ মার্চ, বাছাইকৃত মনোনয়ন প্রার্থীদের নাম প্রকাশ ১০ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহার ১২ মার্চ চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ১৬ মার্চ এবং ভোট গ্রহন ২৩ মার্চ। মোট ভোটার ৪৭ জন। শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফসিলে বর্ণিত সকল কার্যক্রম বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার কার্যালয়ে বিকেল ৩ টা থকে ৫ টা পর্যন্ত পরিচালিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)