Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব !

এখন সময়: মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬, ১১:২৪:২৮ এম

কালীগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভূয়া ফেসবুক পেজ থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা রানী সাহাকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব পোস্টের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সৎ ও জনপ্রিয় কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালের ৩০তম বিসিএস পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ৫ হাজার ৮১০ জন। এর মধ্যে ক্যাডার পদে সুপারিশ পান ২ হাজার ৩৬৭ জন এবং বাকিরা নন-ক্যাডার পদে বিবেচিত হন। প্রায় ১ লাখ ৪৭ হাজার আবেদনকারীর মধ্য থেকে ৮ হাজার ৬৪০ জন ভাইভা পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণদের তালিকায় সুবর্ণা রানী সাহা মেধা তালিকায় ১৪তম প্রিলি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন । যা তার মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে বিবেচিত।
জানা গেছে, ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন বিসিএসের চারটি ব্যাচের কর্মকর্তারা। এক যুগের বেশি সময় সরকারি চাকরি করে এখন মিথ্যা তথ্য আর গুজবের কারণে সামাজিকভাবে সম্মানহানিতে পড়েছেন বিসিএস ২৮, ২৯, ৩০ এবং ৩১-এর শতাধিক কর্মকর্তা। এ চারটি ব্যাচে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের বাছাই করে মুখরোচক গল্প ছড়ানো হচ্ছে। বিসিএসে নিয়োগ পেয়ে দায়িত্বপালন করা কর্মকর্তাদের নিয়ে এমন গুজবে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বিব্রত। এর থেকে রেহাই পায়নি কালীগঞ্জের জনবান্ধব সাবেক এ নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও সম্মানহানিকর পোস্ট বিষয়ে সাবেক এ নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা বলেন, একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সম্মানহানি করার জন্যই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি আইনের মাধ্যমে মোকাবিলা করার জন্য আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। তিনি আরও বলেন, যারা এই ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে অনুরোধ করব, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে।
স্থানীয়রা জানান, সুবর্ণা রানী সাহা কালীগঞ্জে দায়িত্ব পালনকালে তার সততা, কর্মনিষ্ঠা ও মানবিক আচরণের জন্য সাধারণ মানুষের কাছে ব্যাপক সুনাম অর্জন করেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি দিন-রাত কাজ করে উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। স্বাস্থ্যবিধি বাস্তবায়ন, ত্রাণ বিতরণ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোসহ নানা উদ্যোগে তিনি সক্রিয় ভূমিকা রেখে ছিলেন। এছাড়াও দায়িত্ব পালনকালে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার নানা কার্যক্রম ও করোনাকালীন সময়ে তার অগ্রণী ভূমিকা এখনও মানুষের মুখে মুখে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)