Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ৩২ মনোনয়ন বিক্রি

এখন সময়: বুধবার, ১৮ মার্চ , ২০২৬, ০১:১৮:০৯ পিএম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র বিক্রির দিন। প্রধান নির্বাচন কমিশনার আনিসুজ্জামান পিন্টু জানান, ১৬ পদে ৩২ মনোনয়নপত্র বিক্রি হয়েছে। একই সাথে তিনি বলেন, জমা দিলে বোঝা যাবে কে কোন পদে নির্বাচন করবেন। মনোনয়নপত্র জমা ৫ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৮ মার্চ, বাছাইকৃত মনোনয়নপত্রের উপর আপত্তি ও নিষ্পত্তি ৯ মার্চ, বাছাইকৃত মনোনয়ন প্রার্থীদের নাম প্রকাশ ১০ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহার ১২ মার্চ চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ১৬ মার্চ এবং ভোট গ্রহন ২৩ মার্চ। মোট ভোটার ৪৭ জন। শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফসিলে বর্ণিত সকল কার্যক্রম বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার কার্যালয়ে বিকেল ৩ টা থকে ৫ টা পর্যন্ত পরিচালিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)