Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জুনিয়র বৃত্তিতে যশোর শিক্ষা বোর্ডে শীর্ষে যশোর জেলা ও যশোর জিলা স্কুল

এখন সময়: শুক্রবার, ২৭ মার্চ , ২০২৬, ০৫:১৪:০৪ এম

মিরাজুল কবীর টিটো : ২০২৫ সালের শিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে বৃত্তি পেয়েছে ৫ হাজার ২২৩ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ১ হাজার ৬৬২ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৩ হাজার ৫৬১ শিক্ষার্থী। বৃত্তি পাওয়া ফলাফলে শীর্ষে যশোর জেলা ও যশোর জিলা স্কুল। বোর্ডের ওয়েব সাইটে দেয়া ফলাফলে এতথ্য জানা গেছে।
বোর্ড সূত্র জানায়, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে ৩৫ হাজার ৬২৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বৃত্তি পেয়েছে ৫ হাজার ২২৩। এর মধ্যে ট্যালেন্টপুলে ১ হাজার ৬৬২ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৩ হাজার ৫৬১ শিক্ষার্থী। এর মধ্যে যশোর জেলায় বৃত্তি পেয়েছে ১ হাজার ৩১৫ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৩৩৮, সাধারণ গ্রেডে ৭১৭।
খুলনায় বৃত্তি পেয়েছে ৯৪১ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৩০২, সাধারণ গ্রেডে ৬৩৯।
বাগেরহাটে বৃত্তি পেয়েছে ৩৯৭ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ১২৬, সাধারণ গ্রেডে ২৭১।
সাতক্ষীরায় বৃত্তি পেয়েছে ৬০৮ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ১৯৩, সাধারণ গ্রেডে ৪১৫। কুষ্টিয়ায় বৃত্তি পেয়েছে ৬৪৬ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ২০৫, সাধারণ গ্রেডে ৪৪১। চুয়াডাঙ্গায় বৃত্তি পেয়েছে ৫৯৩ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ১১৩, সাধারণ গ্রেডে ২৪২। মেহেরপুরে বৃত্তি পেয়েছে ২৩৮শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৭৬, সাধারণ গ্রেডে ১৬২। নড়াইলে বৃত্তি পেয়েছে ২৬০ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৮৩, সাধারণ গ্রেডে ১১৭। ঝিনাইদহে বৃত্তি পেয়েছে ৪৭৭ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ১৫১, সাধারণ গ্রেডে ৩২৬। মাগুরায় বৃত্তি পেয়েছে ২৩৬ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৭৫, সাধারণ গ্রেডে ১৬১।
বৃত্তি প্রাপ্তের দিক দিয়ে যশোর জিলা স্কুল শীর্ষে। এ স্কুল থেকে ৮৪ ছাত্র বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৮, সাধারণ গ্রেডে ৪৬।
এছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ৭৪ ছাত্রী। ট্যালেন্টপুলে ২৭, সাধারণ গ্রেডে ৪৭। পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ৪৪ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ২৮, সাধারণ গ্রেডে ১৬। সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পেয়েছে ১৮ ছাত্রী। ট্যালেন্টপুলে ৫, সাধারণ গ্রেডে ১৩। যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বৃত্তি পেয়েছে ১৭ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৪, সাধারণ গ্রেডে ১৩। কালেক্টরেট স্কুলে বৃত্তি পেয়েছে ২১ শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৬, সাধারণ গ্রেডে ১৫। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ২ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে ১, সাধারণ গ্রেডে ১। নিউটাউন বাদশাহ ফয়সল স্কুল থেকে ২ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)