Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কচুয়ায় শিশু শ্রম নিরসনে অর্থ সহায়তা ও শীতবস্ত্র বিতরণ

এখন সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৬, ০৪:২৮:৪৪ পিএম

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : পারিবারিক আয় বৃদ্ধি ও শিশু শ্রম নিরসনের লক্ষ্যে বাগেরহাটের কচুয়া উপজেলায় শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কচুয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ-এর কচুয়া এরিয়া প্রোগ্রাম এর উদ্যোগে এবং পারিবারিক আয় বৃদ্ধি ও শিশু শ্রম নিরসনে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মসূচিতে ইউপিজি প্রকল্পভুক্ত ৩৬ জন উপকারভোগী পরিবার ও ৪৪ জন শিশুশ্রমের সাথে জড়িত শিশুর পরিবার মিলিয়ে মোট ৮০ জনের মাঝে শর্ত সাপেক্ষে প্রতিজনকে নগদ ১০ হাজার ১ শত ৮৫ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
একই দিন সংস্থাটির উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচিু২০২৬ উপলক্ষে ৭ টি ইউনিয়নে হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে ১ হাজার ১ শত ৫০ জনকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কচুয়া এপি ম্যানেজার এ্যালিস মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএনও মোঃ আলী হাসান বলেন, শিশু শ্রম একটি সামাজিক ব্যাধি। দারিদ্র্য এর অন্যতম প্রধান কারণ। এ ধরনের শর্ত সাপেক্ষ অর্থ সহায়তা কর্মসূচি পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি শিশুদের শিক্ষা ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, শিশুরা যেন কোনোভাবেই ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িত না হয় এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
তিনি সরকারের পক্ষ থেকে শিশু অধিকার সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিশু শ্রম নিরসন সম্ভব।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রায়হান হোসেন,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,সিনিয়র সহসভাপতি তুহিন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)