অভয়নগর (যশোর) প্রতিনিধি : বৃহস্পতিবার যশোরের অভয়নগরে কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুলে ছিল পিঠা পরিচিতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার দিকে ফিতা ও কেক কেটে দিনব্যাপী এই পিঠা পরিচিতি উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
কম্পিউটার লিট্ল জুয়েল্স স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবুর সভাপতিত্বে ও অধ্যক্ষ মাহফুজা বেগমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুন নাঈম, নওয়াপাড়া প্রেক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, বর্তমান কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সদস্য রবিউল ইসলাম, জসিম উদ্দিন বাচ্চু, রাজয় রাব্বি, আশরাফুল আলম লিপু প্রমুখ।
পিঠা পরিচিতি উৎসব সম্পর্কে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান বলেন, ‘চমৎকার আয়োজন। প্রতিটি স্টল ঘুরে শিক্ষার্থীদের হাতে তৈরি বাহারি পিঠার স্বাদ নিয়েছি। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরণের উৎসবের আয়োজন করা প্রয়োজন। তাহলেই নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এবং আমাদের প্রচীন ঐহিত্য ধরে রাখতে সক্ষম হবে।’