নিজস্ব প্রতিবেদক : অভয়নগরের বিএনপির সাবেক নেতা আসাদুজ্জামান জনিকে ডহরমশিহাটি গ্রামের হিন্দু বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের মামলায় শোন অ্যারেস্ট করেছে আদালত। বুধবার এ আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ২২ মে সন্ধ্যায় নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম সুন্দলী ইউনিয়নের ডহরমশিহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে মিটিং করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী ওই বাড়িতে ঢুকে তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে। এ ঘটনার পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়তে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় করায় মামলার তদন্তকারী কর্মকর্তা অন্য মামলায় আটক জনিকে এ মামলায় শোন-অ্যারেস্টের আবেদন করেন। বুধবার এ আবেদনের শুনানি শেষে বিচারক আসামি আসাদুজ্জামান জনিকে এ মামলায় আটক দেখানোর আদেশ দিয়েছেন।