অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে পুরস্কার বিতরণী ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু সরকারি গুরুত্বপূর্ণ কাজে বাইরে থাকায় অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সাবেক সভাপতি আলহাজ্ব শাহ্ জালাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মো. রকিবুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান।
সহকারী শিক্ষক তাজমিনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম, সাবেক প্রধান শিক্ষক (ভরপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিদায়ী শিক্ষক অসীম কুমার বিশ্বাস, হাফিজুর রহমান, দশম শ্রেণির শিক্ষার্থী প্রমা রায়, জান্নাতুল মাওয়া, রাকিব হাসান প্রমুখ।