Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় ৪০ বস্তা সার উদ্ধার, ডিলারের লাইসেন্স বাতিলের দাবি

এখন সময়: শনিবার, ১৮ জুলাই , ২০২৬, ০১:০২:১৬ এম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ৪০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সরকারি সার উদ্ধার উদ্ধার করা হয়েছে । শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩ টার দিকে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের কালীতলা এলাকায় স্থানীয়রা আটক করে। প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো উদ্ধার করে । উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম.এ. মুনীব ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উদ্ধারকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে (প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা দরে) বিক্রি করেন। এ সময় সার বহনকারী গাড়ীর (আলমসাধু) চালক ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়, ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাজারের সাবডিলার মান্নান ট্রেডার্সের মালিক আব্দুল মান্নান সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চৌগাছার পুড়াপাড়া বাজারের আশাদুল ইসলামের নিকট ২১৯০ টাকা দরে ৪০ বস্তা সার বিক্রি করেন। সার বহন করার সময় চৌগাছার কালিতলা এলাকায় স্থানীয়রা সন্দেজনকভাবে গাড়িটি দাঁড় কারান। বহন করা সারের ব্যাপারে সঠিক তথ্য দিতে না পারায় প্রশাসকে খবর দেন তারা। সরাগুলোর সরকারি মূল্য ৫৪ হাজার টাকা। কিন্তু কালোবাজারে দিগুণ মূলে বিক্রি করা হয়েছিল। পরে উদ্ধার দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থানীয় কৃষকের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম হোসেন, সাংবাদিক এমএ রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। স্থানীয়দের ক্ষোভ চোরা কারবারিরা সব সময় বহালতবিয়তে থাকে। আলম সাধু চালককে জরিমানা করা হয়েছে। সে তো ভাড়া খাটছিল। তার যদি জরিমানা গুনতে হয়। তা হলে যে সাব ডিলার বা ডিলার এই সার কালোবাজারে বিক্রি করেছেন তার কি হওয়া উচিৎ? তারা বলেন, ক্রেতা কিম্বা বিক্রেতা ডিলারের হয়তো কিছুই হবে না! একই সাথে তারা বিক্রেতা সাবডিলার মান্নান ট্রেডার্সের লাইসেন্স বাতিলের দাবি করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, আটক সারগুলো স্থানীয় কৃষকদের মাঝে সরকারি ন্যায্যমূল্য ১৩৫০ টাকা বস্তা দরে উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম হোসেনকে খোলা বাজারে বিক্রয় নির্দেশ দেয়া হয়। সার বিক্রির সব টাকা সরকারি কোষাগারে জমা করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম.এ. মুনীব জানান, সরকারি সার অবৈধভাবে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে আটক করা হয়। কৃষকেরসার্থ বিরোধী যে কোনো অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)