Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

এখন সময়: শুক্রবার, ১৭ জুলাই , ২০২৬, ১১:৩৪:০৭ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং মানিকগঞ্জে বসবাসরত রবিউল ইসলামের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বর্ণা ঢাকা থেকে বাবার বাড়ি মশরহাটি গ্রামে বেড়াতে এসেছিলেন। আগামী শনিবার তার স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর আনুমানিক পৌনে ২টা থেকে ২টার মধ্যে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে অভিযান চালিয়েও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বর্ণার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)