Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে ব্যবহৃত দা উদ্ধার

এখন সময়: শনিবার, ১৮ জুলাই , ২০২৬, ০১:০৪:১৩ এম

কেশবপুর প্রতিনিধি : সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের আমলের তাঁদের বাড়িতে ব্যাবহৃত একটি বড় দা উদ্ধার করে এলাকাবাসী। সাগরদাঁড়ির স্থানীয় সাংবাদিক রাজ্জাক আহম্মেদ রাজু ও এলাকাবাসী জানিয়েছেন- স্থানীয় গ্রাম্য পুলিশের সহযোগিতায় শুক্রবার বিকালে সাগরদাঁড়ি দাশ পাড়া (ঋষিপাড়া) থেকে মৃত বাসুদেব দাশের বাড়ি থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে ব্যবহৃত সে সময়ের একটি বড় দা উদ্ধার করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েব আমীর মাওলানা রেজাউল ইসলাম, হাফিজুর রহমান, মতিয়ার রহমান, এম এম দত্তবাড়ি কাষ্টোডিয়ান কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ হারুন অর রশিদ, আনসার ক্যাম্প ইনচার্জ মোঃ সোহেল রানা ও প্রদীপ রায়। দাটি সাগরদাঁড়ি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি জাদুঘরের এটি রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)