Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শার পাঁচভূলাট সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ

এখন সময়: রবিবার, ১২ জুলাই , ২০২৬, ০৯:২১:০৫ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ জুলাই) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচভূলাট বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করা হয়। খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)