Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শা থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

এখন সময়: রবিবার, ১২ জুলাই , ২০২৬, ০৯:১৮:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের ডিবি পুলিশ ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মৃত শাহিনুর রহমানের ছেলে শফিকুল ইসলাম শফি এবং একই উপজেলার সালতা গ্রামের আকবর আলীর ছেলে জুয়েল হোসেন। ডিবি সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শার্শা উপজেলার সাড়াতলা বাজার থেকে ফুলসরগামী সড়কের একটি সেতুর ওপর খেকে শফিকুল ইসলাম শফি এবং জুয়েল হোসেনকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে শার্শা থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)