Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ

এখন সময়: রবিবার, ১২ জুলাই , ২০২৬, ০৯:১৬:৪৩ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : "তারণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। উপজেলা মা ও শিশু স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার দোলন ঘোষের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল আওয়াল বিশ্বাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) শফিউদ্দিন মোল্যা, পরিবার কল্যাণ পরিদর্শীকা (এফডাব্লিউভি) শিপ্রা রানী দাস, নাকোল ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লিউএ) হাসিনা খাতুন প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. কামরুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসসহ উপজেলা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা, পরিবার কল্যাণ সহকারীবৃন্দ। বিশ্ব জনসংখ্যা দিবসে এ বছর জেলার শ্রেষ্ঠ হিসেবে শ্রীকোল ইউনিয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক সুদিপ্ত কুন্ডু, শ্রেষ্ঠ ইউনিয়ন শ্রীকোল ইউনিয়ন। এবং উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মমতাজ সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা শিপ্রা রানী দাস, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনন্ত কুমার বিশ্বাসের হাতে অতিথিবৃন্দ ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)