Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রাথমিক বৃত্তিতে দর্শন ও স্বর্গের সাফল্য

এখন সময়: রবিবার, ১২ জুলাই , ২০২৬, ০৯:১৭:৩২ পিএম

​নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে দুই খুদে শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে সাধারণ কোটায় বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে দর্শন বিশ্বাস ও তার ফুফাতো ভাই স্বপ্নিল বিশ্বাস স্বর্গ। তারা দুজনেই সাংবাদিক ও শিক্ষক উজ্জ্বল বিশ্বাসের যথাক্রমে ছেলে ও ভাগ্নে। ​ ১২ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল একযোগে সারাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ​

পারিবারিক সূত্রে জানা গেছে, কৃতি শিক্ষার্থী দর্শন বিশ্বাস যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী 'ছাতিয়ানতলা প্রি-ক্যাডেট চাইল্ড কেয়ার একাডেমি' থেকে পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। ​অন্যদিকে, স্বপ্নিল বিশ্বাস স্বর্গ সাতক্ষীরা সদর উপজেলার 'ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়' থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে একই বিভাগে (সাধারণ কোটা) বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। ​দুই মেধাবী শিক্ষার্থীর এই অনন্য সাফল্যে আনন্দের বন্যা বইছে তাদের পরিবার ও এলাকায়। এই গৌরবময় অর্জনের পর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সাথে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় সকলের কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন তারা। ​মেধাবী এই দুই শিক্ষার্থী ভবিষ্যতে যেন বড় হয়ে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে—এমনটাই প্রত্যাশা তাদের পরিবার ও শিক্ষকদের।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)