Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শৈলকুপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত

এখন সময়: রবিবার, ২ আগস্ট , ২০২৬, ০১:০৬:২৪ এম

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ও নজরুলবর্ষ-২০২৬ পালিত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার সন্ধ্যায় পথ শিল্পাঙ্গন শৈলকুপার আয়োজনে পান্না খান মার্কেট এর ২য় তলায় এ উপলক্ষে ‘অঞ্জলি লহ মোর’ শিরোনামে কথা, কবিতায় ও গানে নজরুল স্মরণ অনুষ্ঠিত হয়। পথ শিল্পাঙ্গন এর সাহিত্য সম্পাদক প্রভাষক আরজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর অরণ্যের সঞ্চালনায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা সম্মিলিত শিল্পী সমাজের আহবায়ক শিল্পী ফিরোজ খান নুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা শৈলকুপার সাবেক সভাপতি আব্দুল জলিল জোয়ার্দার, কবি অনিক সিদ্দিকী, কবি উপায়ন আনাম, দিবালোক সংগঠনের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নজরুল সংগীত, নজরুলের কবিতা ও আলোচনায় অংশগ্রহণ করেন বেতার ও টেলিভিশনের শিল্পী ফিরোজ খান নুন, শিল্পী ইলিয়াস কাঞ্চন, শিল্পী লক্ষ্মণ কুমার, পূর্ণতা ফিরোজ ও ফজলুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)