Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুর ১২৮ পিস উইন কোরেক্সসহ সাবেক পুলিশ সদস্য আটক

এখন সময়: রবিবার, ২ আগস্ট , ২০২৬, ০১:০২:১৫ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ১২৮ পিস উইন কোরেক্সসহ সাবেক পুলিশ সদস্য হাসান আল বান্নাকে (৩২) আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার দুপুরে কোটচাঁদপুর ঘোষপাড়া থেকে সলেমানপুর তার নিজ বাসা থেকে তাকে আটক করে। ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদে জানতে পারে ওই সিরাপের কথা। এরপর শনিবার দুপুরে কোটচাঁদপুরের সলেমানপুর ঘোষপাড়ার তার নিজের বাসায় অভিযান চালান জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিতুর রহমান, সহউপপরিদর্শক (এএস আই) সেলিম রেজা ও আব্দুর রশিদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। এ সময় তারা ওই বাসা থেকে ১২৮ পিস উইন কোরেক্স কফ সিরাপ উদ্ধার করে। আটক করা হয় বান্নাকে। পরে তাকে কোটচাঁদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি সাবেক পুলিশ সদস্য ছিলেন। যার সদস্য নাম্বার ৬০৭। কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, জেলা গোয়েন্দা শাখার পুলিশ কিছু নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)