Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সংবাদ সম্মেলন

যশোরে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাইলেন বাবা

এখন সময়: শনিবার, ১ আগস্ট , ২০২৬, ০৯:৪৩:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেয়ে সুমনা বেগম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন তার পিতা মোমিন গাজী। শনিবার (১ আগস্ট) প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও এখন পর্যন্ত তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছেন। লিখিত বক্তব্যে যশোর সদর উপজেলা দেয়াপাড়া গ্রামের মোমিন গাজী জানান, ২০১৮ সালে তার মেয়ে সুমনা বেগমের যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের জসিম মোল্যার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই জসিম ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে সুমনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সংসার টিকিয়ে রাখার স্বার্থে তিনি একাধিকবার নগদ অর্থ দিলেও নির্যাতন বন্ধ হয়নি। তিনি আরও বলেন, চলতি বছরের ২৯ এপ্রিল গভীর রাতে তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে জসিমের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পরে সুমনাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে মোমিন গাজী দাবি করেন, এ ঘটনায় তিনি জসিম মোল্যা ও তার পরিবারের সদস্যদের আসামি করে আদালতে মামলা করা হয়। তবে লেখাপড়া না জানার কারণে এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার সুযোগ নিয়ে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, অভিযুক্তরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও মামলার সুষ্ঠু অগ্রগতি হচ্ছে না। এ অবস্থায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত সুমনার মামা আবু সাঈদ, ভাই মিজানুর রহমান, বোন সেলিনা খাতুন, মা পারভিনা বেগম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)