Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে বাকড়ী থ্রী স্টার ক্লাব জয়ী

এখন সময়: শুক্রবার, ৩১ জুলাই , ২০২৬, ১১:৪৮:৪৩ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাকড়ী থ্রী স্টার ক্লাব ১-০ গোলে যশোরের জামান ট্রেডার্স একাদশ কে হারিয়ে বিজয় অর্জন করেছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে এ উপজেলার এগারোখান-বাকড়ী গোচর ফুটবল মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল। এর আগে গত ১জুলাই প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টর উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রজিদুর রহমান সাগর, যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা ও শামীম আকতার, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বিএনপি নেতা ও উপজেলা ক্রীড়া পরিষদের নির্বাহী সদস্য মাসুদ আলম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈসা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেকসহ বাকড়ী গোচর মাঠের সাবেক খেলোয়াড় প্রহ্লাদ ভৌমিক, বিধান রায়, সুভাষ ঘোষাল, নিরঞ্জন সরকার, সুধাংশু সরকার, কৃষ্ণ পদ ধর, মৃনাল রায়, পিন্টু বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম খোকন। ফাইনাল খেলায় মুখোমুখি হয় যশোরের জামান ট্রেডার্স একাদশ বনাম বাকড়ী থ্রিস্টার ক্লাব একাদশ। খেলার প্রথমার্ধে জয়সুচক গোলটি করেন থ্রি স্টার ক্লাবের আশরাফুল। যদিও পরে তিনি লাল কার্ড দেখে মাঠের বাইরে যান। এরপরও জামান ট্রেডার্স চেষ্টা করেও ১০জনের দলকে পরাস্ত করতে পারেনি। এদিন ম্যাচ সেরা বিজয়ী দলের রনি ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় রনি এবং একই দলের সেরা গোল রক্ষক নির্বাচিত হন বাবু। এর আগে নড়াইলের খড়রিয়া ফুটবল একাদশ ও যশোরের কেশবপুর ফুটবল একাদশকে হারিয়ে মেসার্স জামান ট্রেডার্স এবং খুলনার এসবি আলী ফুটবল একাদশ ও ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ মাগুরা কে হারিয়ে ফাইনালে উঠেন বাকড়ী থ্রি স্টার ক্লাব ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ন ও কানায় কানায় ভরা দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি পরিচালনা করেন ফেরদৌস হাসান। সহকারী ছিলেন জিল্লুর রহমান ও বীরেশ্বর মন্ডল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)