Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বর্ষার রিমঝিম সুর আর নৃত্যে সুরবিতানের দুইদিনের অনুষ্ঠান শুরু

এখন সময়: শুক্রবার, ৩১ জুলাই , ২০২৬, ১১:৪৫:০৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: বর্ষার রিমঝিম সুর আর নৃত্যের নূপুরনিক্কণে মুখরিত হয়ে ওঠে যশোরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনজুড়ে। দেশের প্রাচীনতম সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরবিতান সংগীত একাডেমি’র উদ্যোগে শুরু হয়েছে দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় কোনো আনুষ্ঠানিক বক্তৃতা বা প্রথাগত আলোচনার বাধ্যবাধকতা না রেখে সরাসরি সুরের মধ্য দিয়েই সূচনা ঘটে এই আয়োজনের। হাওয়াইন গিটারের মধুর মূর্ছনায় ভেসে ওঠে বিখ্যাত গান ‘শাওন রাতে যদি মনে পড়ে মোরে...’। সুরের এই স্নিগ্ধ সূচনাতেই মোহিত হন উপস্থিত দর্শক-শ্রোতারা। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল বর্ষার আবহে-সংগীত, নৃত্য ও আবৃত্তির এক অপূর্ব ডালায়। রবীন্দ্র, নজরুলসহ পঞ্চকবির বর্ষাকাব্যের কালজয়ী গানগুলো পরিবেশন করেন শিল্পীরা। সংগঠনের প্রায় ১০০ জন শিল্পী তাদের সেরা পরিবেশনাটি তুলে ধরেন। গান ও নাচের এই নিখুঁত মেলবন্ধন মিলনায়তন ভর্তি দর্শক মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন। অনুষ্ঠানে শেষ পরিবেশনা ছিল কাজী নজরুল ইসলামের জনপ্রিয় সৃষ্টি ‘রিমঝিম রিমঝিম ঝরে শাওন ধারা...’ গানের সাথে চমৎকার একটি দলীয় নৃত্য। সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস জানান, অনুষ্ঠানের প্রথম দিনটি যেমন ছিল সুর ও নৃত্যের আবেশে ভরা, তেমনি দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার অনুষ্ঠিত হবে নতুন শিক্ষার্থী-শিল্পীদের অংশগ্রহণে সংগঠনটির নিয়মিত মাসিক অনুষ্ঠান ও বর্ষার গানের আসর। দুই দিনের আয়োজন আলাদা হলেও পুরো অনুষ্ঠানটিজুড়েই থাকবে বর্ষার আবহ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)