নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার রাজারহাট বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক মকবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বখবির গাজী। রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এস,এম, শাহীন আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মিনহাজুল আরেফিন, যুগ্ম আহবায়ক অ্যাড. আবু মুসা, সদস্য ইকরাম হোসেন জুয়েল, সাবেক যুবনেতা ফসিয়ার রহমান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবু, জেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক রেজাউল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরোজ আলী খাঁন। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ গোলাম রব্বানী।