Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহ-৩ আসনে রনির সাথে দেখা করলেন নবনির্বাচিত এমপি মতিয়ার

এখন সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০৩:১৮:২২ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনির দলীয় কার্যালয়ে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার বিজয়ী প্রার্থী মাওলানা মতিয়ার রহমান। শুক্রবার রাতে মহেশপুরের ওই কার্যালয়ে গিয়ে দেখা করেন তিনি। এ সময় একে অপরের হাতে হাত রেখে কুশল বিনিময় ও আলিঙ্গন করতে দেখা যায় ওই দুই নেতাকে। কোটচাঁদপুর -মহেশপুর নিয়ে ঝিনাইদহ -৩ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন প্রার্থী। যার মধ্যে বিএনপির ধানের শীর্ষে মেহেদী হাসান রনির,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মতিয়ার রহমান,ইসলামী আন্দোলন (হাতপাখা) প্রতীকের সারোয়ার হোসেন ও গণঅধিকার পরিষদ (ট্রাক) প্রতীকের সুমন কবির। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মতিয়ার রহমান। এর পরের দিন শুক্রবার রাতে সৌজন্যে সাক্ষাৎ করতে যান বিএনপির ধানের শীর্ষির প্রার্থী মেহেদী হাসান রনির দলীয় কার্যালয়ে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)