Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুল নিয়ে বিএনপি প্রার্থীর বাসায় নবনির্বাচিত এমপি অ্যাড. রাসেল

এখন সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০৩:১৯:৩৫ এম

রুনু খন্দকার, আলমডাঙ্গা অফিস : চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বিজয়ের পর রাজনৈতিক সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ–কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল পরাজিত প্রার্থী শরিফুজ্জামান শরীফের নিজ বাড়িতে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসেন টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমির মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজাসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)