Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইয়াবার মামলায় মাদক ব্যবসায়ী ইন্তাজের দুই বছর কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:৩৪:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : ইয়াবার মামলায় ইন্তাজ মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। এ মামলার অপর আসামি লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম একরায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ইন্তাজ মোল্লা যশোর সদর উপজেলার ঘোপ দক্ষিণপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি চাঁদপাড়া পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘোপ গ্রামের দক্ষিণপাড়ার ইন্তাজ আলীর দোকানের সামনে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন পালিয়ে গেলেও ইন্তাজকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক ইন্তাজের কাছ থেকে এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আটক ইন্তাজ ও পলাতক লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কোতোয়ালি থানার এস আই জাফর হোসেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইন্তাজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ইন্তাজ আলী কারাগারে আটক আছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)