Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে অনলাইন জুয়ায় জড়িত অভিযোগে দুই নারীসহ আটক ৪, সিমকার্ড ও টাকা জব্দ

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:০৯:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির সিমকার্ড ও নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন-মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামের তপন কুমারের ছেলে তাপস কুমার , মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামের তাপস শিকদারের ছেলে তুষার শিকদার, যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম সুইটি এবং রামকৃষ্ণপুর এলাকার টিপু সুলতানের মেয়ে ইসরাত জাহান তৃপ্তি। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, ৭ সেপ্টেম্বর ভোরে উপশহর পুলিশ ক্যাম্পের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাপস কুমার ও তুষার শিকদারকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মোহাম্মদ আলী মন্ডলের বাসার তৃতীয় তলায় অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম সুইটি ও ইসরাত জাহান তৃপ্তিকে আটক ও কয়েকজন পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ১০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, একটি অপ্পো এ-৭ মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড এবং নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আটকরা বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশন করছিলেন। এ ঘটনায় মামলার পর সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)