Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্বামী বশীকরণের কথা বলে টাকা-স্বর্ণ হাতালো প্রতারক !

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:০৯:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : স্বামীকে বশীকরণ করে দেওয়ার কথা বলে যশোরের এক নারীর ৭০ হাজার টাকা ও ২ ভরি ১৪ আনা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে আব্দুর রহমান নামে এক প্রতারকের বিরুদ্ধে আদালতের মামলা হয়েছে। রোববার ভুক্তভোগী নারী আদালতে মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাসী প্রায় ছয় মাস আগে মোবাইল ফোনে আব্দুর রহমানের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তিনি ওই নারীর পারিবারিক সমস্যার কথা জেনে ঝাড়ফুঁক ও তদবিরের মাধ্যমে তার স্বামীকে বশীকরণ করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য পারিশ্রমিক বাবদ ৩০ হাজার টাকা এবং কাজে ব্যবহারের কথা বলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চান। সরল বিশ্বাসে ওই নারী বিকাশের মাধ্যমে দুই দফায় ৪০ হাজার ও পরে ৩০ হাজার টাকা পাঠান আব্দুর রহমানের কাছে। এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২ ভরি ১৪ আনা স্বর্ণালঙ্কার পাঠিয়ে দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কোনো সমাধান না হওয়ায় গত ৩০ আগস্ট টাকা ও স্বর্ণ ফেরত চান তিনি। এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও হুমকি দেন। পরবর্তীতে আব্দুর রহমানের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলে আর ফোন রিসিভ করেনি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নারী আদালতে মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)