কেশবপুর (পৌর) প্রতিনিধি : কেশবপুর চারুপীঠ একাডেমির উদ্যোগে শুক্রবার বিকালে সংগঠনের কার্যালয়ে আন্তঃএকাডেমি চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন চারুপীঠ একাডেমি নির্বাহী পরিচালক। কেশবপুর চারুপীঠ একাডেমির চিত্রাংকন বিভাগের প্রশিক্ষক মলয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগীত বিভাগের প্রশিক্ষক স্বরজিৎ মন্ডল, তবলা বিভাগের প্রশিক্ষক সুমন মজুমদার, চারুকারু প্রশিক্ষক স্বর্ণা অধিকারী ও শ্রাবণী সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক বাপ্পা পাল। অতিথিবৃন্দ চিত্রাংকন ও সংগীত বিভাগের ২৭ জন বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।