নিজস্ব প্রতিবেদক : পহেলা আগস্ট শনিবার অনুষ্ঠিতব্য যশোর জেলা যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে মণিরামপুর পৌর যুবদলের উদ্যোগে শুক্রবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মণিরামপুর থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুক্তার হোসেন। তিনি সমাবেশ সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাহমুদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক হাজী মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, নুরুজ্জামান, কাজী ইমরান, লিটন হোসেন, আর এস টুটুলসহ মণিরামপুর পৌরসভার ৯টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ। সভায় বক্তারা সমাবেশ সফল করতে সকল ইউনিটের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।