Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিসভা

এখন সময়: বুধবার, ১৫ জুলাই , ২০২৬, ০৮:৩০:১৪ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ‘জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় দিবসটি সুষ্ঠু, সুন্দর ও ভাবগম্ভীর পরিবেশে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি শাহজাহান কবির, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান, এনটিভি (অভয়নগর-বাঘারপাড়া) প্রতিনিধি তাওহীদ হাসান উসামা এবং মেহেদী হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম, শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, অভয়নগর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আশিকুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় অংশগ্রহণকারীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)