Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আইনজীবীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

এখন সময়: বুধবার, ১৫ জুলাই , ২০২৬, ০৮:৩৩:০২ পিএম

​নিজস্ব প্রতিবেদক : যশোরে এক আইনজীবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার ও মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির করছেন। একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের বাসিন্দা আব্দুল মামুন ও তার পরিবারের সদস্যরা। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মামুন জানান, বেজপাড়া এলাকার আইনজীবী কাজী সাইফুল ইসলাম তুহিনের বড় মেয়ে মারিয়া মুনতাসারি বিদেশ থেকে দেশে ফিরে গত ২৯ জুন থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং আমরাই যশোর পরিবার নামক একটি ফেসবুক গ্রুপে আমার ও আমার পরিবারের সদস্যদের নামে আপত্তিকর ভাষায় বিভিন্ন পোস্ট, ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করে আসছেন। ​ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অপপ্রচারের বিষয়টি নিয়ে আমরা মারিয়া মুনতাসারির পরিবারের সঙ্গে কথা বলতে গেলে উল্টো চরম দুর্ব্যবহারের শিকার হই। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এ পরিস্থিতির কোনো সুরাহা না হওয়ায় আমার পরিবার নিরুপায় হয়ে থানায় জিডি করি। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর প্রচারণা অব্যাহত রাখা হয়েছে। ​তিনি বলেন , এই জিডির সূত্র ধরে বিবাদমান আইনজীবী কাজী সাইফুল ইসলাম তুহিন ক্ষিপ্ত হয়ে উল্টো আমার ও কাজী আশরাফুল ইসলাম সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে একটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেন। ​তিনি আরো বলেন, সাজানো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু গণমাধ্যমেও প্রকৃত সত্য গোপন করে একপেশে ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছে। এর ফলে এলাকায় আমাদের দীর্ঘদিনের অর্জিত সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ​তিনি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একই সাথে মিথ্যা মামলা থেকে দ্রুত অব্যাহতি, হয়রানি বন্ধ এবং এলাকায় সপরিবারে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী আশরাফুল ইসলাম সুমন ও তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)