নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির উদ্যোগে গোহাটা রোডস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন এরশাদের ৯ বছর শাসন আমল বাংলাদেশের স্বর্নযুগ হিসেবে মানুষের হৃদয়ে গেঁথে আছে। তার পরবর্তী রাষ্ট্রী ক্ষমতা থাকা সরকার তেমন উন্নয়ন করতে পারেননি। আগামীকাল দেশ ও মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলীয় চেয়ারম্যানপর উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু। জেলা জাতীয় পার্টির আহবায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব খবির গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মিনহাজুল আরেফিন, অধ্যাপক রেজাউল ইসলাম, আব্দুল রহমান চাকলাদার বাদল, আব্দুল লতিফ রানা, শেখ ফরিদ, সাবেক যুব বিষয় সম্পাদক সৈয়দ বাবুল আক্তার, সদস্য আব্বাস উদ্দীন , গোলাম কবরিয়া,পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মুসা, জেলা যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি সুমন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক নজরুল ইসলাম, জেলার সাবেক সদস্য লাল মোহাম্মদ, কাজী মিজানুর রহমান মুকুল প্রমুখ। এরপর দোয়া অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন মাওলানা আব্দুল মাজেদ।