Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ১৪ জুলাই , ২০২৬, ১০:০৮:৫৬ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চলিশিয়া গ্রামের মতিন দাসের ছেলে মঙ্গল দাস (২৬), ধোপাদী গ্রামের সুমন রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৯) ও সমসপুর গ্রামের মহির উদ্দিন ফকিরের ছেলে বিল্লাল হোসেন (৩৫)। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে চলিশিয়া মোড় থেকে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ মঙ্গল দাসকে, ধোপাদী গ্রামে নিজ বাড়িতে মাতলামি করার অভিযাগে আব্দুল্লাহ আল মামুন এবং একই অপরাধে সমসপুর গ্রাম থেকে বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে মঙ্গল দাসকে ছয় মাসের, আব্দুল্লাহ আল মামুনকে এক মাসের এবং বিল্লাল হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘পৃথক অভিযানে আটক তিন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)