Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ভোরের সাথীর উদ্যোগে বিশ্ব যোগ দিবস উদযাপন

এখন সময়: রবিবার, ২১ জুন , ২০২৬, ০৮:৩৯:০৫ পিএম

​নিজস্ব প্রতিবেদক: যশোরে উৎসবমুখর ও স্বাস্থ্যসচেতন পরিবেশে বিশ্ব যোগ দিবস পালিত হয়েছে।  ২১ জুন সকাল ৬টায় যশোর পৌর পার্কে সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র আয়োজনে এই যোগব্যায়াম কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় ২০০ মানুষ অংশ নেন। ​এদিন সকালের সেশনে যোগব্যায়াম পরিচালনা করেন বিশিষ্ট যোগ গুরু বিপুল কুমার গোলদার। ​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোরের সাথীর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। তিনি বলেন, "শরীর সুস্থ রাখতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। সমাজের সকল স্তরের মানুষকে নিয়মিত শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে এবং স্বাস্থ্য সুরক্ষায় উৎসাহিত করতেই আমাদের এই যোগ দিবস উদযাপন।" ​প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন ও দোয়া মাহফিল: যোগব্যায়াম পর্ব শেষে ভোরের সাথীর প্রতিষ্ঠাতা শরিফ আজহার উদ্দিনের ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ​সংগঠনের সভাপতি আকরামুজ্জামান খান রবির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ​সংগঠনের সহ-সভাপতি এ বি এম কামরুজ্জামান, ​যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম আরজু, ​গোলাম মোস্তফা, ​মরহুম আজহার উদ্দিনের পুত্র পলাশ । ​আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা তৌহিদুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)