Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাদক ব্যবসায়ীর কাঁচির কোপে ১১ মাসের শিশু জখম

এখন সময়: রবিবার, ২১ জুন , ২০২৬, ০৮:৪২:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় ১১ মাসের শিশু সাহাবীর হোসেনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী ইসমাইল। বাড়ির পাশে মাদক ব্যবসার প্রতিবাদ করেছিলেন আহত শিশুর পিতা। এরই জের ধরে রোববার (২১ জুন) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। সাহাবীর বাঘারপাড়া উপজেলার বড় কুল্লা গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত সাহাবীর হোসেনের পিতা আসাদুল জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির পাশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন প্রতিবেশী কুবাদ আলির ছেলে ইসমাইল ও তার স্ত্রী রেক্সোনা। রোববার সকালে প্রকাশ্য মাদক বিক্রির প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ী দম্পতি তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জের ধরে ইসমাইল ধারালো কাঁচি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। আসাদুল আরও জানান, এসময় প্রাণ বাঁচাতে তিনি সরে গেলে তার পাশে থাকা শিশু সাহাবীর হোসেনের ডান পায়ে কোপটি লাগে। এতে তার ছেলে গুরুতর জখম হয়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশু সাহাবীর হোসেনের ডান পায়ের হাঁটুর নিচে জখমের চিহ্ন রয়েছে। শিশু সার্জারী বিভাগে তার চিকিৎসাসেবা চলছে। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে মাদক ব্যবসায়ী ইসমাইল ও তার স্ত্রী পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)