Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১২:১৮:৫৫ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের পরিসংখ্যান, অপরাধ প্রতিরোধ কার্যক্রম, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, জেলার সার্কেল কর্মকর্তা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, সিআইডি ও পিবিআই যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মাসুম খান, যশোর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাফুজুর রহমান, যশোর ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডলসহ পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মামলার তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)