Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়ার নাম না নেয়া জের

মহেশপুরের ইউএনও খাদিজাকে চিতলমারীতে বদলি

এখন সময়: শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ০২:০১:১২ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের নাম না নেয়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করে উপজেলা ও পৌর বিএনপি। এর পরই শুরু হয় বিতর্ক। বিএনপির নেতাকর্মীরা দলবদ্ধভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে বিকালে প্রতিবাদ সভার ঘোষণা করা হয়। বিকালে বিভিন্ন ইউনিয়ন থেকে শ’শ’ নেতাকর্মী উপজেলা বিএনপির অফিস চত্বরে এসে জড়ো হয়। উপজেলা বিএনপির অফিস চত্বরে পৌর বিএনপির সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ। এর পরে সন্ধ্যায় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারকে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে বলে উপজেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)