নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার পাশাপাশি যেখানে অনিয়ম পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। সীমান্তবর্তী উপজেলার সাধারণ মানুষের ঘামের টাকা দুর্নীতির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলেন তিনি।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে নব-নির্বাচিত সংসদ সদস্য হিসাবে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা -কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি মতিয়ার রহমান।
এ সময় তিনি আরও বলেন- আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কোনো ধরনের দুর্নীতি এবং অনিয়মকে আমি প্রশ্রয় দিবোনা। নিয়মতান্ত্রিকভাবে মহেশপুর উপজেলার সকল দপ্তর,কর্মকর্তা-কর্মচারীকে চলতে হবে। মানুষের ঘামের টাকা দুর্নীতির চিন্তা তাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।
অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, মানুষের ঘামে ঝরার একটি টাকাও তাদেরকে ভোগ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিতে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই, মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমতিয়াজ আহম্মেদ,মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা প্রমুখ।