Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘মুক্তবাক মশিয়াহাটী’ পত্রিকার মোড়ক উন্মোচন

এখন সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:১৪:০৬ এম

উৎপল বিশ্বাস, নেহালপুর : ‘সীমানার গণ্ডি পেরিয়ে শব্দের সেতুতে খুঁজি প্রাণের যোগ’ স্লোগানকে সামনে রেখে মণিরামপুরের কুলটিয়ায় ‘মুক্তবাক মশিয়াহাটী’ পত্রিকার ডিসেম্বর সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার বিকালে মণীন্দ্র-পদ্মাবতী স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে নিজস্ব আঙিনায় শ্রীমতি পদ্মাবতী দেবীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দুই বাংলার লেখকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মশিয়াহাটী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিশান্ত মন্ডলের সভাপতিত্বে কবি ও লেখক মিলন রায়ের সঞ্চালনে অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও পত্রিকা উন্মোচক ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ এবং পশ্চিমবঙ্গ (ভারত) থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক ও রাজনীতি বিশ্লেষক সুকৃতিরঞ্জন বিশ্বাস ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুকান্ত বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক জনপদে জ্ঞান ও সাহিত্যের এই চর্চা আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে চলেছে। মুক্তবাক মশিয়াহাটীর মতো ছোট কাগজগুলোই মূলত নতুন দিনের সাহিত্যিকদের প্রাণশক্তি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও নাট্যব্যক্তিত্ব নিত্যজিৎ বিশ্বাস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কবি হরিদাস মজুমদার, প্রভাষক ও গল্পকার কনার মণ্ডল এবং শিক্ষক ও সাংবাদিক উৎপল বিশ্বাস। এছাড়াও এলাকার বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক ও বিপুল সংখ্যক সাহিত্যামোদী গুণিজন এই মিলনমেলায় অংশ নেন। পত্রিকা উন্মোচন ও আলোচনা শেষে স্বর্গীয়া পদ্মাবতী দেবীর স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন গ্রন্থাগারের তত্ত্বাবধায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মাতৃভোজ। উক্ত ভোজে অংশ নিয়ে অনুষ্ঠানের প্রতি সংহতি প্রকাশ করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)