Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সীমান্তে মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:৪৪:৩৮ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানের ধারাবাহিকতায় ইয়াবা ট্যাবলেটের একটি চালানসহ মিলন (৩৪) নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট ও হিজলী বিওপিসহ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক এ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটক মিলন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।

৪৯ বিজিবি জানায়, অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, ২ বোতল এসকাফ সিরাপ, ৪৮ বোতল উইনসেরেক্স সিরাপ, ২০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট (ভিগোর), ৭৫টি শাড়ি, ১১টি থ্রি-পিস, ২টি কম্বল, ১ কেজি জিরা ও ২৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৬০ হাজার ৪০০ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ ও আসামী আটক করা হয়েছে। আটককৃত আসামীকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)