Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সরকারি এমএম কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশীদ

এখন সময়: শুক্রবার, ১৪ আগস্ট , ২০২৬, ০৩:০০:০৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি এমএম কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. হারুন অর রশীদ। সোমবার ১০ (আগস্ট) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তিনি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. আতিয়ার রহমান প্রমুখ। এছাড়া কলেজ শাখা ছাত্রদল ও সনাতন বিদ্যার্থী সংসদের পক্ষ থেকে নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টুর নেতৃত্বে নেতৃবৃন্দ নবনিযুক্ত অধ্যক্ষের কার্যালয়ে সাক্ষাৎ করে এ শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সহসভাপতি গোলাম সরোয়ার, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ প্রমুখ। সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি অতনু ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক কাজল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রিন্টু বিশ্বাসসহ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)