নিজস্ব প্রতিবেদক : যশোর রেলস্টেশন বাজারে সাইফুল ইসলাম (৪০) নামে এক মাছ বিক্রেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তার ওপর হামলার ঘটনাটি ঘটে। আহত সাইফুল শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার রোস্তম আলীর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে রায়পাড়া এলাকার আশরাফ ও কুরবান তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা এসময় তাকে কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত সাইফুল ইসলাম আশঙ্কামুক্ত। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।