ফরহাদ খান, নড়াইল: ইসলামী ব্যাংক নড়াইল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে ব্যাংক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল শাখা প্রধান এভিপি আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংকের গ্রাহক রাল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, প্রাক্তন ব্যাংকার বীরমুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, রূপালী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আয়ূব খান বুলু, বাবুল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সোহরাব হোসেন, গ্রাহক রাবেয়া বেগম, ব্যাংকের নড়াইল শাখার ম্যানেজার অপারেশন আব্দুর রহমান, প্রিন্সিপাল অফিসার সৈয়দ মারুফুর রহমান ও এনায়েত হোসেনসহ অনেকে।