প্রেসবিজ্ঞপ্তি : মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে দু’দিনব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ বুধবার ২২ জুলাই বিকেলে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংক যশোর শাখার কর্মকর্তা মো: সাদ ইসলাম । দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরিসহযোগিতায় পরিচালিত ‘’আশ্বাস’’ প্রকল্পের অধীনে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। দু’দিনব্যাপী এ কর্মসূচির সেশন পরিচালনা করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম, কেস ম্যানেজার ইকোনমিক ডেভেলপমেন্ট ফাতিমা আফরোজ রুমকি, তথ্য কর্মকর্তা ও প্রকল্পের সোশ্যাল মবিলাইজার বজলুর রহমান, সোশ্যাল মবিলাইজার বিপ্লব রাহা, সাইকো-সোশ্যাল কাউন্সেলর তহমিনা আক্তার প্রমুখ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সারভাইভারগণ এককভাবে ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তাদের মতামত উপস্থাপন করেন। দু’দিনব্যাপী এই প্রশিক্ষণের সার্বিক দায়িত্ব পালন করেন বিপ্লব রাহা ও শ্যামল মল্লিক।