Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

এখন সময়: বুধবার, ২২ জুলাই , ২০২৬, ০৩:১৭:১৯ এম

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) : ‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে ক্যাশলেস সচেতনতার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি,মহম্মদপুর উপ-শাখার উদ্যোগে র‌্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় মহম্মদপুর শাখা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। মাগুরা শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক মো: ছালামুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: সাদমান আকিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্বা সংসদ কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) মোহাঃ মতিউর রহমান,আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মিজানুর রহমান,কাজী সালিমাহক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুচ আলী, মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম আহম্মেদ প্রমুখ। পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মহম্মদপুর উপ-শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ দীদার আলী। ক্যাশলেস ক্যাম্পেইনের ফিতা কেটে উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)