Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পরীক্ষার ডিউটির সময় কলেজ শিক্ষক ইয়াসিন আলীর মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ২১ জুলাই , ২০২৬, ০২:৩৩:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের হামিদপুর আল-হেরা কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ইয়াসিন আলী (৫৮) রোববার দুপুর ১টায় আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজ কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.... ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কলেজ কর্তৃপক্ষ জানায়, সহকারী অধ্যাপক ইয়াসিন আলী অনেকটা স্বাভাবিকভাবেই সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় ৪০২ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। ১২ টা ৩৫ মিনিটে তিনি তার সহকর্মী ভূগোল বিভাগের প্রভাষক আসাদুজ্জামানকে অবহিত করে টয়লেটের উদ্দেশ্যে নিচে যান। টয়লেটের কার্যক্রম শেষে তিনি যখন উঠে দাঁড়ান তখন বাথরুমের ভিতর পড়ে যান। তার গোঙ্গানি শুনে শিক্ষক কর্মচারীরা ছুটে এসে বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু ডাকের কোন জবাব না পেয়ে বাথরুমের দরজা ভেঙে তাকে বের করা হয়। দ্রুত শিক্ষক কর্মচারীরা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের গ্রামের বাড়ি বাঘারপাড়া উপজেলার সদুল্লাপুর গ্রামে। সেখানে বাদ মাগরিব তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোকাহত পরিবারের পতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলেজের সভাপতি আনজুরুল হক খোকন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম তুহিন, সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলামসহ শিক্ষক মন্ডলী ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)