Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিত ২৫৯৩, বহিষ্কার ২

এখন সময়: রবিবার, ১২ জুলাই , ২০২৬, ১২:৩৫:০৪ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৫৯৩ পরীক্ষার্থী। এ পরীক্ষায় বহিষ্কার হয়েছে ২ জন। বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় ৮৯ হাজার ৭৬১ পরীক্ষার্থীর মধ্য পরীক্ষায় উপস্থিত হয় ৮৭ হাজার ১৬৮। অনুপস্থিত ছিল ২ হাজার ৫৯৩ পরীক্ষার্থী। বহিষ্কার ২ জন। এর মধ্যে খুলনায় ১৮ হাজার ২৬১পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৭ হাজার ৭৩৫, অনুপস্থিত ছিল ৫২৬ পরীক্ষার্থী। বাগেরহাটে ৫ হাজার ৯৮০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৮০৭, অনুপস্থিত ছিল পরীক্ষার্থী।এ জেলার ফকিরহাটের ২৩৪ নম্বর কেন্দ্রে নকল করার দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরা ৯ হাজার ৬১৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৯ হাজার, অনুপস্থিত ছিল ৩১৪ পরীক্ষার্থী। কুষ্টিয়ায় ১১ হাজার ৭০৫ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১১ হাজার ৩৯৭, অনুপস্থি ছিল ৩০৮ পরীক্ষার্থী। এ জেলার ২৭২ নম্বর কেন্দ্রে নকল করার দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চুয়াডাঙ্গায় ৫ হাজার ৯৫৫ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৭৭১, অনুপস্থিত ছিল ১৮৪ পরীক্ষার্থী। মেহেরপুরে ২ হাজার ৯৯০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ২ হাজার ৯০৪, অনুপস্থিত ছিল ৮৬ পরীক্ষার্থী। যশোরে ১৫ হাজার ৭৭৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৫ হাজার ৪২৬,অনুপস্থিত ছিল ৩৪৭ পরীক্ষার্থী। নড়াইলের ৩ হাজার ৬৫১পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৩ হাজার ৫০৮, অনুপস্থিত ছিল ১৪৩ পরীক্ষার্থী। ঝিনাইদহে ১০ হাজার ৮৪৫ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১০ হাজার ৪৯১, অনুপস্থিত ছিল ৩৫৪ পরীক্ষার্থী। মাগুরায় ৪ হাজার ৯৮৭পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৪ হাজার ৮১৫, অনুপস্থিত ছিল ১৭২ পরীক্ষার্থী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)