Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ১০:২৬:০৮ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী এই কর্মশালা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই শ্লোগানে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম তালুকদার, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আনজুমানআরা। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোট বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। বিরোধ সহজে নিষ্পত্তি করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)