Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০৮:০৩:৫৭ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার দিন ব্যাপী ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্র্যান্সফরমেশন ফর নিউটিশন এণ্টার প্রেনরশিপ এণ্ডরেসিলিয়েন্স ইন বাংলাশেদ (পাটনার) এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ী ঝিনাইদহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন বাথানগাছি গ্রামের আফরোজা খাতুন,আজমপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন,মাঠিলা গ্রামের কামরুজ্জামান, সাংবাদিক লুৎফর রহমান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)